০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে বিএনপির লিখিত বার্তা: নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লিখিত বার্তা দিয়েছে বিএনপি। শনিবার রাতে (২৪ মে) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ চিঠি প্রদান করেন।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গত সাড়ে ৯ মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জাতীয় ঐক্যে ফাটল দেখা দিয়েছে, যা ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হুমকি।

বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে উল্লেখ করে জানায়, অন্তর্বর্তী সরকার যেন কোনো দলের স্বার্থে কাজ না করে। চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর সংক্রান্ত সিদ্ধান্তগুলো জাতীয় স্বার্থে হয়েছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে দলটি।

বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি জানিয়ে বিএনপি বলেছে, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমেই নেওয়া উচিত।

জনপ্রিয় পোস্ট

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

প্রধান উপদেষ্টাকে বিএনপির লিখিত বার্তা: নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান

আপডেট সময় : ০৬:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫