০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লটারি করে ৬৪ জেলায় এসপি পদায়ন

বাংলাদেশ পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন জানান, সরকারি আদেশ জারি হলেই নির্বাচিত এসপিদের পদায়ন করা হবে। পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হয় এবং সেখান থেকেই লটারিতে এসপিদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে লটারির পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসপি পদায়নের পর পরবর্তী ধাপে থানার ওসিদের নিয়োগও লটারির ভিত্তিতে করা হবে।

জনপ্রিয় পোস্ট

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

লটারি করে ৬৪ জেলায় এসপি পদায়ন

আপডেট সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫