নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রত্যয় নিয়ে সহস্রাধিক কর্মীসমর্থক সঙ্গে নিয়ে জেলা আওয়ামিলীগের সদস্য,জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলোচিত সমাজ সেবক সেলিম আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা(জেলা প্রশাসক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
এর আগে মোটরসাইকেল ও মাইক্রোবাসে সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে তাঁর নির্বাচনী এলাকা থেকে জেলা সদরে প্রবেশ করেন তিনি।সমর্থকদের সঙ্গে নিয়ে
সুনামগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন সেলিম।
সুনামগঞ্জ -১ ( তাহিপুর- জামালগঞ্জ -ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন সেলিম আহমেদ। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে এলাকার হাজারো নেতা কর্মীর উপস্থিতে সুনামগঞ্জ তাঁর নিজ কার্যালয় থেকে গত ২৭ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি । আর আজ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জামা দিয়েছেন।

নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কে প্রতিদ্বন্দ্বীতামূলক করার লক্ষে এবং আমার নির্বাচনী এলাকার ভোটারদের আগ্রহে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি হাওর পাড়ের মানুষদের জন্য বড় পরিসরে কাজ করতে চাই। “
এই আসনে আলোচিত-সমালোচিত তিনবারের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকেও এবার দলীয় মনোনয়ন দেয় নি আওয়ামিলীগ। সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ আওয়ামী লীগের সদস্য এডভোকেট রঞ্জিত সরকার।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩
স্টাফ রিপোর্টার 



















