নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্র এবং অন্যান্যদলের মোট ২১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলা রির্টার্নিং অফিসার(জেলা প্রশাসক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা এর আগে তাঁদের বিপুল সংখ্যাক কর্মী সমর্থকদের নিয়ে শহরে মোটর সাইকেল শো-ডাউন করেছেন। মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ সৃষ্টি করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। গত ১৫ নভেম্বর ঘোষিত তফশিলে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, এবার সংসদ নির্বাচনে ২৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সুনামগঞ্জের যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট রনজিত সরকার,
সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম আহমদ, সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেছেন বর্তমান সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল, সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন মোঃ মোবারক হোসেনসহ দলের নেতাকর্মী।
এছাড়াও গতকাল (২৯ নভেম্বর) সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান,সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার)আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের প্রার্থী আল আমীন চৌধুরী,এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা প্রমুখ।
প্রার্থীরা জানিয়েছেন এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলত ভোটার এবং প্রার্থীদের মধ্যে ইতি মধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েগেছে।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩
স্টাফ রিপোর্টার 



















