নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম হতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্টেডিয়ামে সমবেত হয়।
র্যালি অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, সিরাজুল রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এড. নানু মিয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা সহ সকল খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীদের র্যালিতে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 























