নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের পার্শ্ববর্তী সাপের ধারা (স্থানীয় নাম) বিলে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে দিশাহারা। ধোপাখালী মরা গাঙের পার সমবায় সমিতি’র দায়িত্বশীল ব্যক্তিরা জানান, উন্নয়ন স্কিম প্রকল্পের আওতায় ৬ বছরের জন্য বিলটি লিজ নেন তারা এবার প্রথম বছর। প্রতি বছরে এই বিলের জন্য তারা ১৩ লক্ষ টাকা সরকারি খাতে দেন। সমিতির বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি( সমিতির প্রতিনিধি) পৌর শহরের উত্তর আরপিন নগরের বাসিন্দা মোহাম্মদ নকুল মিয়া জানান, ৩ একর জমিতে জমিতে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছি। বোয়াল, আইড়, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয় এখানে। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল।
গতকাল (১২ ডিসেম্বর) রাতে কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা বিলে বিষ প্রয়োগ করে। পরে বিলের পাহারাদার শাজাহান মিয়া খবর দিলে, আজ বুধবার ভুরে বিলে থাকা মাছগুলো মরে ভেসে ওঠার দৃশ্য দেখতে পাই।মরে যাওয়া মাছগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, মনেহয় কেউ শত্রুতা করে এমনটি করেছে। এভাবে শত্রুতা করে বিলে বিষ দিলে মাছ চাষিরা ব্যবসা করবে কিভাবে! তাই ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনা উচিৎ।
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামশুল করিম বলেন, এটা অমানবিক কাজ। বিলগুলোতে মাছ চাষের ফলে অনেক দেশীয় প্রজাতির মাছ রক্ষা হয়। তবে কেন এমন ঘটল কারা ঘটালো তা বুঝা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের লোকজন যাবে ঘটনার যাচাই-বাছাই করবে তারপর বিস্তারিত জানা যাবে।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩
স্টাফ রিপোর্টার 

















