নিজস্ব প্রতিবেদক ;
সুনামগঞ্জের ডলুরা শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার (১ ৫ ডিসেম্বর) সকাল ১০.০০ টায় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ, জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),রেজাউল করিম,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল হুদা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
, রশীদ আহাম্মেদ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)এমদাদুল হক শরীফ।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 



















