নিজস্ব প্রতিবেদক ;
মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশ শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে।

শনিবার (১৬ই ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করেন পুলিশ সদস্যরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 


















