০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ও মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’

‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’

২৩ মে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে টম ক্রুজ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, যা একইদিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে। এটি সিরিজের অষ্টম সিনেমা এবং সম্ভবত টম ক্রুজের শেষ মিশন ইম্পসিবল চলচ্চিত্র। এআই সঙ্কট ও দুর্দান্ত স্টান্টে ভরপুর এই ছবির বাজেট প্রায় ৩০০ মিলিয়ন ডলার। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সময় দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ প্রমুখ।

‘থান্ডারবোল্টস’

মার্ভেল স্টুডিওর পঞ্চম ধাপের শেষ চলচ্চিত্র থান্ডারবোল্টস একইদিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এতে ইয়েলেনা, বাকি বার্নস, রেড গার্ডিয়ানসহ ছয়জন অ্যান্টিহিরো এক বিপজ্জনক মিশনে অংশ নিতে বাধ্য হয়, যেখানে তাদের নিজেদের অন্ধকার অতীতের মুখোমুখি হতে হয়। জ্যাক শ্রিয়ার পরিচালিত এ সিনেমায় রয়েছে মার্ভেলের নতুন মনস্তাত্ত্বিক ও সংবেদনশীল উপস্থাপন।

উভয় সিনেমাই অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য বড় চমক হয়ে উঠতে পারে।

জনপ্রিয় পোস্ট

ইস্ট লন্ডন যুবদলের সহ- সভাপতি নির্বাচিত হলেন সোহাগ মনি

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ও মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’

আপডেট সময় : ০৪:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫