১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন, জাতীয় পর্যায়ে যাচ্ছেন দোয়ারাবাজারের আব্দুল্লাহ আল মারুফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চাকে কেন্দ্র করে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাসিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।

সোমবার (২৬ অক্টোবর) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে সিলেটের সব জেলা পর্যায়ে উত্তীর্ণদের নিয়ে জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা’র বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়।

এতে সিলেট বিভাগের চার জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি বিভাগে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল মারুফ।

এর আগে, তিনি দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে বিজয়ী হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা পর্যায়েও বিজয়ী হওয়ার পর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী আব্দুল্লাহ আল মারুফের হাতে সনদ তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহা. মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপারসহ অন্যান্য অতিথি।

সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ আল মারুফ। তাঁর এ সাফল্যে স্থানীয় শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে আগামীকাল উদ্বোধন হচ্ছে বনফুল এন্ড কোং

সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন, জাতীয় পর্যায়ে যাচ্ছেন দোয়ারাবাজারের আব্দুল্লাহ আল মারুফ

আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬