০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গবাদিপশুকে বাদলা, তরকা, পিপিআর ও খোরা রোগের টিকা প্রদান

ধর্মপাশায় ৩৫০ গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান

কারিতাস বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদে হরিপুর গ্রাম সংলগ্ন মাঠে ৩৫০টি গরু, বাছুর, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

গবাদিপশুকে বাদলা, তরকা, পিপিআর ও খোরা রোগ প্রতিরোধে এই টিকাদান কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর ময়মনসিংহ অঞ্চল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার। টিকাদান কার্যক্রমে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মো. শাহ আলম ও রাজিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ, এম এ মাসুদ, কামরুজাম্মান প্রমুখ।

স্থানীয় কৃষকরা জানান, এই বিনামূল্যের টিকাদান কর্মসূচি গবাদিপশুর রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে এবং তাদের আর্থিক ক্ষতি কমাতে সহায়তা করবে।

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

গবাদিপশুকে বাদলা, তরকা, পিপিআর ও খোরা রোগের টিকা প্রদান

ধর্মপাশায় ৩৫০ গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান

আপডেট সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫