০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন।
রোববার দুপুরে দুর্ঘটনার পর পথচারীরা আহত জহির ভূঁইয়াকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ও ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের ছেলে রাকিব ভূঁইয়ার জানান, বাসাবো থেকে মোটরসাইকেলযোগে কারওয়ান বাজার অফিসে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হন তার বাবা। কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন।

ছবি কৃতজ্ঞতাঃ ঢাকা পোষ্ট

জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক নিহত

আপডেট সময় : ০৮:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫