০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছরে পদার্পণ আইইউবিএটির

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৩৫ বছরে পদার্পণ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টি ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

১৯৯১ সালে প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের হাত ধরে প্রতিষ্ঠিত আইইউবিএটি বেসরকারি উচ্চশিক্ষায় একটি পথিকৃৎ ও অনুকরণীয় মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। রাজধানীর উত্তরায় সবুজে ঘেরা পরিকল্পিত ক্যাম্পাসে আধুনিক ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে দেশি-বিদেশি হাজারো শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। গবেষণায় অবদানের জন্য ২০২৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটি পঞ্চম অবস্থানে রয়েছে। পাশাপাশি মেধাবৃত্তি, ফ্রি ট্রান্সপোর্টসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করছে বিশ্ববিদ্যালয়টি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইউবিএটির চেয়ারম্যান জুবের আলিম ও উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

৩৫ বছরে পদার্পণ আইইউবিএটির

আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬