০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

ছবি: সু. ডাক

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম। উদ্বোধন শেষে নতুন ভবনের সার্বিক কল্যাণ, স্থায়িত্ব এবং সরকারি সেবা কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনএর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা আদিত্য পাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, পৌর বিএনপির আহ্বায়ক আকবর আলী, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের আহ্বায়ক রুমেন আহমেদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্প্রসারিত প্রশাসনিক ভবন চালুর মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়ার পাশাপাশি দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং প্রশাসনিক কার্যক্রমে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬