০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পছন্দের প্রার্থীকে সভাপতি না করায়, প্রধান শিক্ষককে হেনস্তা

দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)তে নিজের পছন্দের প্রার্থীকে সভাপতি না করায় প্রধান শিক্ষককে গালিগালাজ ও বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি’র অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য ও পলিরচর গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম প্রধান শিক্ষক সামছুল ইসলামকে গালিগালাজ, হুমকিসহ নানান ভাবে হেনস্তা করেছেন।

প্রধান শিক্ষক সামছুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বিদ্যালয়ের ভূমিদাতা শহীদুল ইসলামের দাদা আসক আলী। ভূমিদাতা পরিবারের সদস্য হিসেবে তারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে মনোনীত করতে চান। এ জন্য তাদের আত্মীয় সোহেনা বেগমকে সভাপতি করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে তার স্নাতক পাসের কোনো প্রমাণপত্র, উপযুক্ত যোগ্যতা দেখাতে পারেননি।

পরে সভাপতি পদে গ্রামের লাল মিয়ার নাম প্রস্তাব করা হলে শহীদুল ইসলাম ও তার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষেপে ওঠেন। তিনি বলেন, এর জেরে বুধবার দুপুরে প্রথমে বিদ্যালয়ের বারান্দায় তাকে গালিগালাজ করা হয়। পরে অফিস কক্ষে ঢুকে গালিগালাজের পাশাপাশি বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে শহীদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া বলেন, এমন একটি ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেগ :

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ

পছন্দের প্রার্থীকে সভাপতি না করায়, প্রধান শিক্ষককে হেনস্তা

আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬