১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা জান্নাত।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের কলমের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরবেন। তাছাড়া সমাজের অসংগতিগুলোও তুলে ধরবেন যাতে আমাদের কাজ করতে আরো সহজ হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধ এবং পাচার বানিজ্য রোধ,অবৈধভাবে বালু-পাথর লুট,ফসলি জমির টপসয়েল কেটে অবৈধভাবে মাটি বিক্রি এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও শিক্ষার মানোন্নয়নের কাজ করার আহ্বান জানান

মতবিনিময় সভায় দোয়ারাবাজার উপজেলা
প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি বজলুর রহমান ও আলা উদ্দিন,সেক্রেটারি এম এ আব্দুল মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শাহ মাশুক নাইম, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য মারুফ খন্দকার, রফিকুল ইসলাম এবং দোয়ারাবাজার প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬