০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ম

শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে ও লন্ডন প্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১শত ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৫ পাড়া ও ১০ পাড়া দুটি গ্রুপে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ডুংরিয়া নতুন পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন ঠাকুরভোগী। বসিয়া খাউরী গ্রামের প্রবীন মুরব্বি নুর আলীর সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে ২০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ জানান, প্রতি বছর হাজী সুন্দর আলী ফাউন্ডেশন কর্তৃক এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন জায়গা থেকে কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও আগ্রহী হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ম

সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ম

আপডেট সময় : ০৮:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬