শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শায়খ শফিকুর রহমান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা ব্যাপী ৫ম বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ, মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১১৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুন্দর, নিরিবিলি ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, নূরানী মাদরাসা, হাফিজিয়া মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
ফাউন্ডেশনের পরিচালক মুফতি তোফায়েল আহমদ কামরান, সহপরিচালক মাওলানা রেজাউল করিম, ক্যাশিয়ার মাওলানা সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ। এবার প্রধান পরিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের মাওলানা শাহেদ আহমদ, সহকারী পরীক্ষক হিসাবে ছিলেন, হাফিজ ইউসুফ আহমদ, মাস্টার মিজানুর রহমান, মাস্টার রেজাউল করিম, আফজাল আহমদ।
অংশগ্রহণকারী ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান গন্ধর্বপুর ইসলামিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা, আধুনিক কিন্ডারগার্টেন স্কুল, হাজী মকবুল হোসেন একাডেমি, জগন্নাথপুর নার্সারি স্কুল, রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিমপুর আব্দুর রাজ্জাক সুনু মিয়া প্রাথমিক বিদ্যালয়, হাজী মোহাম্মদ মোবারক মিয়া কিন্ডারগার্টেন, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটলী দারুল উলূম টাইটেল মাদরাসা, ড্রিম ফ্লাওয়ার একাডেমি, ষরওজাতুল উলূম নারিকেলতলা ও ইছগাঁও মাদরাসা, অনন্ত গোলাম আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ ওয়ালী উল্লাহ (রহ.) নূরানী একাডেমি, সৈয়দ শাহ শামসুদ্দিন (রহ.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা, অগ্রযাত্রা কিন্ডারগার্টেন, সৈয়দপুর ইমদাদুল উলূম নূরানী মাদরাসা, কুবাজপুর দক্ষিণপাড়া দারুসসুন্নাহ মাদরাসা, গয়াশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর কিন্ডারগার্টেন নূরানী মাদরাসা, হযরত ফাতিমা (রা.) একাডেমি, কুবাজপুর, মোশারফ আলী প্রি-ক্যাডেট স্কুল, গোতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, তা’লীমুল কুরআন নূরানী মাদরাসা, সুবিদপুর, শ্যামারগাঁও জামেয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদরাসা সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া দারুল হাদিস মাদরাসা, জামেয়া ইসলামিয়া দারুল উলূম, মুরাদাবাদ ও বুধরাইল, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে শায়খ শফিকুর রহমান (রহ.) ফাউন্ডেশন কর্তৃপক্ষ ফাউন্ডেশনের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীরা মেধা বিকাশের আরও সুযোগ পাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
তাহিরপুর প্রতিনিধি: মেহেদী হাসান ভূঁইয়া 


















