০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবি পার্টির অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের তেঘরিয়ায় হাসন রাজার বাড়িতে এ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি সুনামগঞ্জ জেলা শাখা। আলী আজগর ইমন ও মোশাহিদ আলীর সঞ্চালনায় ও দেওয়ান সাইফুল সারেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়েস আহমদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ওমর ফারুক। এছাড়াও প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আহমেদ। সম্মেলনে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি উপজেলা ও পৌর পর্যায়ে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।সম্মেলনে জামালগঞ্জ, শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলা এবং জগন্নাথপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মপাশায় ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

এবি পার্টির অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬