০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুরমার ভাঙনে অস্তিত্ব সংকটে ছাতক-দোয়ারাবাজার সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় দুই উপজেলা

সুরমা নদীর ভয়াল ভাঙনে বিলিন হয়ে যাচ্ছে ছাতক- দোয়ারাবাজার সড়ক। সুনামগঞ্জের ছাতক উপজেলার বেতুরা গ্রামে নদীভাঙনের তীব্রতায় গুরুত্বপূর্ণ এই সড়ক এখন অস্তিত্ব সংকটে। নদীর অব্যাহত ভাঙনে সড়কের পাশের মাটি ধসে পড়ছে। যেকোনো মুহূর্তে সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ঝুঁকিতে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

সরেজমিনে গেলে জানা যায়,
প্রতিদিন দুই উপজেলার কয়েক লক্ষ মানুষের চলাচলের এই সড়কটি যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ সুরমার ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিলেও সড়কটি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার বাসিন্দাদের আর দোয়ারাবাজার উপজেলার বেশকয়েকটি এলাকার মানুষের জেলা শহর সুনামগঞ্জে যাতায়াতের একমাত্র সড়ক এটি। জনগুরুত্বপূর্ণ সড়কটিতে এমন করে নদীভাঙন অব্যাহত থাকলে শুধু একটি সড়কই হারিয়ে যাবে না, বিপর্যয়ের মুখে পড়বে ছাতক ও দোয়ারাবাজারের মানুষের যোগাযোগ ব্যবস্থা। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হবে। ব্যাহত হবে পণ্য পরিবহনসহ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড।

স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ এই সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার পরই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে। বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অপেক্ষায় কেন থাকবে সংশ্লিষ্ট দপ্তর। লোকদেখানো কিংবা সাময়িক সংস্কার নয়, অবিলম্বে বেতুরা এলাকায় নদীভাঙন রোধে টেকসই ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

বেতুরা গ্রামের সিএনজি চালক সুহেল মিয়া জানান, এই সড়ক দিয়ে ছাতক-দোয়ারাবাজার হয়ে জেলা শহর সুনামগঞ্জে গাড়ি নিয়ে যাতায়াত করি। দির্ঘদিন থেকে সুরমার ভাঙনে সড়কটি অনেকাংশে বিলিন হয়ে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কিছু দিনের ভিতরে সড়কটি বিলিন হয়ে যাবে তখন দুই উপজেলার মানুষ পড়বে বিপাকে।

দোয়ারাবাজারের মামুন মিয়া জানান, বিভাগীয় শহর সিলেটে যাতায়াতের একমাত্র সড়ক এটি। কিন্তু সুরমা নদীর ভাঙনে সড়কটি নদী গর্বে চলে যাওয়ার উপক্রম হলেও উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছেনা। এই ভাঙন অব্যাহত থাকলে অচল হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা।

এবিষয়ে সকড় ও জনপদ বিভাগ (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ

সুরমার ভাঙনে অস্তিত্ব সংকটে ছাতক-দোয়ারাবাজার সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় দুই উপজেলা

আপডেট সময় : ০৯:৩১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬