০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০

মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জন টেঁটাবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের জনতা বাজার এলাকায় আমজোড়া ও জলুষা গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও তার ফুফাতো ভাই জলুষা গ্রামের নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আমজোড়া ও জলুষা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। শনিবারের সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ

মধ্যনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬