নিজস্ব প্রতিবেদক :

শ্রমিকনেতা বাদল সরকারের ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিস্তভে পুষ্পস্তপক অর্পণ করা হয়েছে।
সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুজি বিরোধী আপোষহীন শ্রমিকনেতা বাদল সরকারের ১ম মৃত্যু বার্ষিকী পালন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি ।
বাদল সরকারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল দশ ঘটিকার সুনামগঞ্জ শহরস্থ বিলপারে বাদল সরকারের অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটর সভাপতি রত্নাংকুর দাস জহর,সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন, গণতান্ত্রিক মহিলা সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকার, সাংগঠনিক সম্পাদক কানন দাস,হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি লিলু মিয়া,স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া,হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই,ক্ষৌরকার সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা,নির্মান শ্রমিক রাজু মন্ডল প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে বাদল সরকারের স্মৃতি স্তম্ভের সামনে দাড়িয়ে বাদল সরকারের বিপ্লবী অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃপ্ত শতপথ গ্রহণ করেন। এছাড়া আগামী ১-লা ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল ৩.৩০ঘটিকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে ।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩
স্টাফ রিপোর্টার 



















