০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষককে আটক করেছে স্থানীয় জনতা।ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(নদীর পূর্বপাড়)তাহফিজুল কোরআন মাদ্রাসায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে মাদ্রাসার ওই শিশু ছাত্রী(৬)কে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন কাওছার । বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অভিযুক্ত শিক্ষকের নাম কাওছার (২৩) তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(নদীর পূর্বপাড়)তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছানী ইমাম ।সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়বন গ্রামের হাসান আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান ঘটনা শুনে আমি ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত কাওছার কে জিজ্ঞেস করলে সে ধর্ষণ করার চেষ্টা করছিল তা স্বীকার করেন। আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯নং ওয়াডের সদস্য কাছুম আলী বলেন ঘটনা শুনে আমরা স্থানীয় মুরব্বিদের নিয়ে এসে দেখি আমার গ্রামের হাফেজ কাওছার ধর্ষণ করার চেষ্টা করছিল তা স্বীকার করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাইট/মামুন/সুনাম-২৩

টেগ :
জনপ্রিয় পোস্ট

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩