নিজস্ব প্রতিবেদক;
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর ২০২৩ খ্রি.) ভোর সাড়ে ৪টার দিকে দিরাই পৌরসভাধীন দাউদপুর গ্রামে যাতায়তের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়।
দিরাই থানার এসআই তপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৬০ বস্তা ভারতীয় চিনি ও ৪টি পিকআপ ভ্যানসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেন।
এ সময় চোরাকারবারের সাথে জড়িত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার সাতারকোনা গ্রামের আব্দুল হাইর ছেলে আল আমীন (২০) একই থানার মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রতীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (২১)দেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের নিকটে থাকা ৪টি পিকআপ ভ্যান তল্লাশি করে ৮ হাজার কেজি (১৬০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত ৪টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিগণ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাইট/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 



















