নিজস্ব প্রতিবেদক :

সোমবার (১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের পৌর শহরের নতুনপাড়ায় অবস্থিত ফারিহা একাডেমির প্রাঙ্গনে প্রায় ছয়শত শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শিক্ষার্থীরা জানুয়ারির ১ তারিখে বই হাতে পাচ্ছে যা আমাদের সময় ছিল না। বিশ্বের কোনো দেশে এমন হয় না যা শুধু আমাদের দেশেই হয়েছে তার প্রেক্ষিতে আজকে ফারিহা একাডেমিতে আমরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করতে পারছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সুনামগঞ্জ সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদুজ্জামান সেন্টু,ফারিহা একাডেমির প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র।
বাইট /সজীব/সুনাম-২৪
স্টাফ রিপোর্টার 


















