নিজস্ব প্রতিবেদক ;
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ ।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন সিএনজি স্ট্যান্ডের সামনে পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত অভিযোগে ছাতক থানার মুক্তিরগাঁও (রাতগাঁও) গ্রামের সাদ উল্লাহর ছেলে মোঃ আবুল হককে (৩৫) আটক করা হয়। আটককৃত মাদক কারবারির কাছ থেকে ১০০০ (এক হাজার) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আবুল হককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাইট/দ্বিপাল/সুনাম২৪ইং
স্টাফ রিপোর্টার 























