সুনামগঞ্জ প্রতিনিধিঃ আগাম বন্যা মোকাবেলায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় জেলা প্রশাসক বলেন, “মানুষের জীবন রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” তিনি চিকিৎসা সেবা, শুকনো খাবার, নৌকার ব্যবস্থা, বজ্রপাত থেকে সুরক্ষা সহ সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর ইউএনও মো. আবুল হাসেম, বিশ্বম্ভরপুর ইউএনও মফিজুর রহমান, শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা, জামালগঞ্জ ইউএনও মুশফিকীন নুর।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুশফিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈয়বুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় বন্যার আগে ও পরবর্তী সময়ে জরুরি ব্যবস্থাপনার সমন্বয় এবং সর্বোচ্চ প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, “বন্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।”
স্টাফ রিপোর্টার 


















