১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

সারা দেশে অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। যুগ্ম জেলা জজদের অতিরিক্ত জেলা জজ, সিনিয়র সহকারী জজদের যুগ্ম জেলা জজ এবং সহকারী জজদের সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাবও নাকচ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। ২০২১ সালের ১১ নভেম্বর সেই মামলার রায়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর তৎকালীন বিচারক মোছা. কামরুন্নাহার অভিযুক্ত পাঁচজনকেই খালাস দিয়েছিলেন। এই ঘটনার পর তার বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়।

জনপ্রিয় পোস্ট

সনাতনী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত

সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

আপডেট সময় : ১১:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫