১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামির দণ্ড বহালের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন স্বাক্ষর করার পর রায়ের কপি প্রকাশিত সেকশনে যায় বলে জানিয়েছেন মেজর সিনহার পরিবারের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি বলেন, শিগগিরই রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট আইনজীবীরা এবং আসামিপক্ষে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরীসহ আরও কয়েকজন শুনানিতে অংশ নেন।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। বিচারিক আদালত ২০২২ সালে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে চলতি বছরের ২ জুন হাইকোর্টও সেই রায় বহাল রাখে।

জনপ্রিয় পোস্ট

দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ

আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫