০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন

প্রবাসী বাংলাদেশি ভোটাররা এখন থেকে সারা বিশ্বের যেকোনো স্থান থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ব্যালটে’ ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। আজ বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, পূর্বের অঞ্চলভিত্তিক সময়সীমা বাতিল করে নিবন্ধন সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। নতুন নিয়ম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রবাসীদের নিবন্ধন–সংক্রান্ত জটিলতা দূর করতে ইসি কাজ করছে। একই সঙ্গে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জাতীয় নির্বাচন ও গণভোট—উভয়ের জন্য ‘মক ভোটিং’ অনুষ্ঠিত হবে।

এদিন টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে গুজব ও অপতথ্য রোধে প্ল্যাটফর্মটি ইসির সঙ্গে সমন্বয়ে কাজ করবে বলে টিকটক কর্তৃপক্ষ জানায়।

জনপ্রিয় পোস্ট

সনাতনী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত

১৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন

আপডেট সময় : ১০:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫