জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। ২৬ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ২০২১ সালের ১১ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনে জয়লাভের পরও তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও তাঁর অনুসারীরা “আক্তার গ্রুপ” নামে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘটনায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ ও জগন্নাথপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার 



















