০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোটে শিবিরের আপ বাংলাদেশ রাখা নিয়ে এনসিপির আপত্তি, জোট গঠন অনিশ্চিত

এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডি—এই পাঁচ দলের সম্ভাব্য নির্বাচনী জোটের ঘোষণা আপাতত স্থগিত হয়েছে। আজ বৃহস্পতিবার জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও বুধবার গভীর রাত পর্যন্ত চলা আলোচনায় কয়েকটি বিষয়ে মতবিরোধ দেখা দেয়।

বৈঠকসূত্র জানায়, জোটে সাবেক শিবির নেতাদের নিয়ে গড়া আপ বাংলাদেশ–কে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির তীব্র আপত্তি এবং গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ দ্বিধাবিভক্তি জোট গঠনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জোটের রূপরেখা এখনো চূড়ান্ত না হওয়ায় নেতাদের মধ্যে মতভিন্নতা দেখা দেয়।

বুধবার রাত থেকে ভোর পর্যন্ত একাধিক দফা বৈঠক হয় এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাদের মধ্যে। কিন্তু সমঝোতা না হওয়ায় জোট ঘোষণা পিছিয়ে যায়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা চলছে এবং কোনো সিদ্ধান্ত হলে তফসিল ঘোষণার আগেই আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করা হবে।

জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

জোটে শিবিরের আপ বাংলাদেশ রাখা নিয়ে এনসিপির আপত্তি, জোট গঠন অনিশ্চিত

আপডেট সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫