১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে টিটিসি প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

হাওর জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ প্রকল্প হঠাৎ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাওর বাঁচাও আন্দোলন, তাহিরপুর ও সচেতন তাহিরপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাহিরপুরে টিটিসি নির্মাণের প্রস্তুতি থাকলেও প্রশাসনের অজ্ঞাতে প্রকল্পটি জগন্নাথপুরে স্থানান্তর করা হয়েছে, যা রহস্যজনক ও অন্যায্য। তারা বলেন, সীমান্তবর্তী এই উপজেলায় দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় তরুণরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বক্তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা সরোয়ার ইবনে গিয়াস সতর্ক করে বলেন, টিটিসি ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে ২১ সদস্যবিশিষ্ট টিটিসি বাস্তবায়ন পরিষদ কমিটি গঠন করা হয়। মেহেদী হাসান উজ্জ্বলকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও সুহেল আলমকে সদস্য সচিব করা হয়েছে। নবগঠিত কমিটি রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে অনুমোদিত দেশের ৫০টি টিটিসি নির্মাণ প্রকল্পের মধ্যে তাহিরপুরও ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে এ প্রকল্পটি জগন্নাথপুরে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

তাহিরপুরে টিটিসি প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫