১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে মুফতি আজিজুল হক, সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ

মুফতি আজিজুল হক

সুনামগঞ্জ পৌর শহরের ছিন্নমূল ও মানসিকভাবে অসুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ–৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের এমপি প্রার্থী মুফতি আজিজুল হক।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের আলফাত স্কয়ার, থানা রোড, বকপয়েন্টসহ বিভিন্ন স্থানে এবং সদর হাসপাতালের আনাচে–কানাচে শুয়ে থাকা বিপন্ন মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।

মুফতি আজিজুল হক বলেন, গত ২৫ বছর ধরেই গভীর রাতে ছিন্নমূল, গরিব ও অসহায় মানুষের মাঝে সহযোগিতা করে আসছেন তিনি। এটি প্রদর্শনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এই কাজ করে থাকেন বলে জানান।

তিনি আরও বলেন,
“আলহামদুলিল্লাহ, আজ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র দেওয়া শুরু করেছি। যারা কনকনে ঠান্ডায় একটি পাতলা চাদর জড়িয়ে রাস্তার ধারে ঘুমাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মহান আল্লাহ যেন আমাদের এই দান কবুল করেন।”

এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে মুফতি আজিজুল হক, সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫