সুনামগঞ্জ জেলা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। জেলা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
যোগদান উপলক্ষে নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।
উল্লেখ্য, সুজন সরকার ৩০তম বিসিএসের মাধ্যমে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
ছবি কৃতজ্ঞতাঃ সুনামগঞ্জ জেলা পুলিশ ফেইসবুক প্রোফাইল
স্টাফ রিপোর্টার 

















