১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শীত ও কুয়াশার প্রকোপ কয়েকদিন থাকবে

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে।

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে এবং মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশার প্রকোপ বেশি থাকবে।

ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে শীতের এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

শীত ও কুয়াশার প্রকোপ কয়েকদিন থাকবে

আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫