সনাতনী সম্প্রদায়ের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সনাতনী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
সন্তোষ কুমার চন্দকে সভাপতি ও মানস তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন পপি ভৌমিক, স্বপন কুমার রায়, সুজন চৌধুরী, নবেন্দু তালুকদার, বাবুল আচার্য্য, হিমাদ্রী রায় প্রান্ত, অনিমেষ দাস ও শ্রাবন্তী পুরকায়স্থ। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সমীর কান্তি দে, কর্ণ বাবু দাস, প্রদীপ কুমার নন্দী ও সুবর্ণা করকে।
কোষাধ্যক্ষ সুমন দাস এবং সহ-কোষাধ্যক্ষ কিরন রায় বাপন। সাংগঠনিক সম্পাদক মিহির চন্দ্র চন্দ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মন্তোষ ঋষি ও সনজিৎ দেবনাথ।
সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ তালুকদার শুভ্র এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক রিপন চন্দ ও সৌরভ অধিকারী। প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্তনা সরকার এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রেমানন্দ দাস ও তপু পাল।
মহিলা সম্পাদক বনানী তালুকদার এবং সহ-মহিলা সম্পাদক হিসেবে রয়েছেন বিভা বড়াল, শুক্লা দাশ, সন্ধ্যা রাণী সরকার, লোপা কর, রুমা রাণী দাস, বন্যা পাল, শতাব্দী আচার্য্য, পপি দাস, তরুলতা সরকার, মালতি রাণী দাস ও মিষ্টি বণিক।
এছাড়া আপ্যায়ন সম্পাদক করা হয়েছে প্রভাকর রায়কে। মঞ্চসজ্জা সম্পাদক হিসেবে রয়েছেন পল্লব ভট্টাচার্য্য ও প্রান্ত চন্দ।
কমিটির সদস্যরা হলেন—নমিতা আচার্য্য, বাদল চন্দ্র তালুকদার, কামনা দাস, দুর্গাপদ ঋষি, বিধান চন্দ্র বণিক বাঁধন, প্রীতিভূষণ চক্রবর্ত্তী, বিবেকান্দ দাস রান্টু, বিজয় বণিক জয়, কপিল দাস, জগন্নাথ বণিক, তুর্য দাস রাজ, লিপি রাণী চৌধুরী, রবি বর্মন, ইতি রাণী দাস, মৃদুল রায় ও অহনা এস।
এদিকে মহালয়া উদযাপন ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১৬ সদস্যবিশিষ্ট একটি ব্যবস্থাপনা পরিষদও গঠন করা হয়েছে। এতে বাবু অ্যাডভোকেট প্রসেনজিৎ দে-কে আহ্বায়ক এবং মানস তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা হলেন—বাদল চন্দ্র বর্মন, পপি ভৌমিক, প্রদ্যুৎ কুমার তালুকদার, বাবুল আচার্য্য, সন্তোষ কুমার চন্দ, স্বপন কুমার রায়, প্রভাকর রায়, প্রদীপ কুমার নন্দী, নবেন্দু তালুকদার, অনিমেষ দাস, কামনা দাস, সমীর কান্তি দে, কপিল দাস ও কর্ণ বাবু দাস।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহালয়া উদযাপনসহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নবগঠিত জেলা কমিটি ও ব্যবস্থাপনা পরিষদ কাজ করবে।
স্টাফ রিপোর্টার: 

















