০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চামরদানি ইউনিয়নের ফুলাকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তারেক চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মো. হেকিম মিয়ার ছেলে।

মধ্যনগর থানা পুলিশ জানায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় এসআই উৎপল কুমার সাহাসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফুলকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধের কাঁচা রাস্তায় একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি টেম্পু নৌকায় থাকা তারেককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই উৎপল কুমার সাহা বাদী হয়ে শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মো. আব্দুল লতিফকে।

মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই যুবককে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যথাযথ পুলিশি নিরাপত্তায় শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬