০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে আরেক দফা বাড়ছে সোনার দাম!

সমাজ বার্তা ডেস্কঃ দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার (২১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দামের ঘোষণা দেয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় ভরিপ্রতি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) হলমার্ক করা ২২ ক্যারেট মানের সোনা বিক্রি হবে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, যা পূর্বের তুলনায় ২ হাজার ৮২২ টাকা বেশি। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা, এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরিপ্রতি দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

এর আগে ১৭ মে সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২৩ এপ্রিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা—সেই সময় ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয় ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়, যা ছিল রেকর্ডমূল্য।

নতুন দাম কার্যকর হওয়ার আগ পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা দরে।

তবে, রুপার দাম এ দফায় অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।

সোনার দাম বৃদ্ধির এই ধারা সাধারণ ক্রেতাদের জন্য চাপ তৈরি করলেও বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারেও বারবার দাম বাড়ানো হচ্ছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকদের টাকা উধাও, প্রতিবাদ সমাবেশ

বৃহস্পতিবার থেকে আরেক দফা বাড়ছে সোনার দাম!

আপডেট সময় : ০৪:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫