০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ বন্ধ রেখে সচিবালয়ের ভেতর ফের মিছিল-বিক্ষোভ

উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে আজ রোববারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সকাল সাড়ে ৯টার পর থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের বাদামতলায় জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তাঁরা।

৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে সচিবালয়ের নতুন ভবন হয়ে ক্লিনিক ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা।

একই দাবিতে এর আগে গতকাল গতকালও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকদের টাকা উধাও, প্রতিবাদ সমাবেশ

কাজ বন্ধ রেখে সচিবালয়ের ভেতর ফের মিছিল-বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৪৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫