০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সমাবেশ থেকে সরকারকে ‘স্পষ্ট বার্তা’ দিতে চায় ৮ দল

চরমোনাই পীরের সভাপতিত্বে পল্টনে সমাবেশ চলছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের যুগপৎ সমাবেশ চলছে রাজধানীর পুরানা পল্টনে। আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে শুরু হয় এই সমাবেশ।

পল্টন মোড়ের দক্ষিণ পাশে দুটি ট্রাকে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। আশপাশের সড়কে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। দলীয় পতাকা, প্রতীক ও প্ল্যাকার্ডে মুখর সমাবেশস্থল।

সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বক্তব্য দেবেন জামায়াতের আমির শফিকুর রহমানসহ আট দলের কেন্দ্রীয় নেতারা।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যুগপৎ আন্দোলনে রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আজকের সমাবেশ থেকে সরকারকে ‘স্পষ্ট বার্তা’ দিতে চান তারা।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে মোবাইল কোর্টে ৪ জনকে জরিমানা, ৮৩৩০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস

আজকের সমাবেশ থেকে সরকারকে ‘স্পষ্ট বার্তা’ দিতে চায় ৮ দল

চরমোনাই পীরের সভাপতিত্বে পল্টনে সমাবেশ চলছে

আপডেট সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫