০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) আর নেই। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন ঈশা খান দূরে।

জানা যায়, দুপুরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নব্বই দশকে ‘একটা চাদর হবে’ গানের মাধ্যমে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। ইথুন বাবুর কথা ও সুরে গাওয়া এই গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। পরবর্তীতে মিক্সড অ্যালবামসহ বেশ কিছু গান দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করেন। দীর্ঘ প্রায় এক যুগ বিরতির পর চলতি বছর আবারও সংগীতে সক্রিয় হন তিনি।

সম্প্রতি প্রকাশ হয় তার গাওয়া ‘আমি চাইব না’ গানটি। আরও নতুন গান নিয়ে ফিরে আসার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই বিদায় নিলেন না ফেরার দেশে।

জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে প্রকাশিত ‘মন চলো রূপের নগরে’ ছিল তার সর্বশেষ অ্যালবাম।

জনপ্রিয় পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫