নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কোমলমতি কৃতি শিক্ষার্থী অপূর্ব দাস ওম। এর আগে সে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।
পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। তাঁর এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় সহ পুরো উপজেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।
জগন্নাথপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দ এবং জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় অপূর্ব দাস ওম এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী অপূর্ব দাস ওমকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিভাগীয় পর্যায়ে সাফল্য কামনা করা হয়েছে। অপূর্ব দাস ওমের এই সাফল্য জগন্নাথপুরের প্রাথমিক শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 















