০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আচরণকে ‘বাড়াবাড়ি’ বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, তিনি এর তীব্র নিন্দা জানান।

সোমবার কোচবিহারে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে মমতা বলেন, সীমান্ত এলাকায় বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। তিনি রাজ্য পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন, “কেউ বাংলা বললেই বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ, পশ্চিমবঙ্গ একটি রাজ্য—এ দুটোকে গুলিয়ে ফেলা চলবে না।”

মমতা অভিযোগ করেন, পাঞ্জাব ও উর্দুভাষী মানুষ যেমন দুই দেশেই আছেন, তেমনি বাংলাভাষীদেরও বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা ভুল। তিনি দাবি করেন, কোচবিহারসহ সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের বাড়াবাড়ি বরদাশত করা হবে না।

কলকাতায় ‘বন্দে মাতরম’ বিতর্ক নিয়েও বিজেপিকে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি বাংলার ইতিহাস ও অবদান সম্পর্কে অজ্ঞ।

রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়ে মমতা বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কোনো বাইরের রাজ্যের সংস্থা পশ্চিমবঙ্গে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) সঠিকভাবে সম্পন্ন করতে সকল বিভাগকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৩ জন বিএলওসহ ৪১ জন মারা গেছেন, যা উদ্বেগজনক। দুই মাসে এসআইআর শেষ করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে মোবাইল কোর্টে ৪ জনকে জরিমানা, ৮৩৩০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময় : ০৮:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫