দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ তাঁর শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অভিজ্ঞ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্টাফ রিপোর্টার 























