সিলেটের পরিচিত মুখ সমাজসেবী রিপন মাহমুদ আমার বাংলাদেশ পার্টির প্রার্থী হিসেবে যশোর-২ আসন (চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। যশোরের সীমান্তবর্তী চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার একজন নিবেদিত সেবক হিসেবে জনগণের জন্য বাস্তবসম্মত ও মানবিক একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ সময় তিনি নাগরিক সেবা নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার 























