সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে মারুফ আলম (১৩) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। সন্তানের কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ মারুফের মা, বাবা আত্মীয় স্বজন মারুফের সন্ধান পেতে উদ্বেগ, উৎকন্ঠায় দিনযাপন করছেন। সন্তানের অপেক্ষায় মা-বাবার চোখে ঘুম নেই, নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে বললেই চলে।
নিখোঁজ মারুফ আলম শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই বেলা আনুমানিক ২টার দিকে মারুফ নিজ নতুন বাড়ি থেকে পাশ্ববর্তী চন্দ্রপুর পুরনো বাড়ির উঠানে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলেও এরপর আর সে বাড়ি ফেরেনি। পরবর্তীতে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মারুফের পরিবার গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নং- ২৩ ।
নিখোঁজ মারুফের বয়স: ১৩ বছর
উচ্চতা: ৪ ফুট ৩ ইঞ্চি গায়ের রং শ্যামলা
নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট এবং জিন্স প্যান্ট কোনো হৃদয়বান ব্যক্তি যদি মারুফ আলমের সন্ধান পেয়ে থাকেন বা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক খাতিরে নিচে দেওয়া নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার: যোগাযোর ঠিকানা মারুফের পিতা মোবাইল নং ০১৭৮০-৭৯৫০৭১ অথবা নিখোঁজ মারুফের ভাই ০১৪০৮-০৭৩৫১৬
শান্তিগঞ্জ প্রতিনিধি: আলাল হোসেন 











