০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আহমদ খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার বাসিন্দা। তিনি আহমেদ আলী খানের ছেলে।

জানা যায়, আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান আলী আহমদ খান। একপর্যায়ে তিনি গোসল করতে পানিতে নামলে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাফিসাদ আহমদ জানান, বিকেল ৫টার দিকে এক পর্যটককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিষয়টি থানায় জানানো হয়েছে। স্বজনরা জানিয়েছেন, তিনি হৃদরোগে ভুগছিলেন এবং গোসলের সময় তলিয়ে গিয়েছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয় পোস্ট

দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬