০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দেখতে খাইহাওর পাড়ে হাজারো মানুষের ভিড়

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি-ধলমৈশা গ্রামে খাইহাওরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জগন্নাথপুর, সুনামগঞ্জ, দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার ১৮টি নৌকা অংশগ্রহণ করে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে নৌকা বাইচ শুরু হয়। সকাল থেকেই ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ খাইহাওর বেড়িবাঁধে জড়ো হন। নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থীর উপস্থিতিতে হাওরপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনেক দর্শক বেড়িবাঁধে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন। আবার শত শত নৌকায় চড়ে হাওরের পানিতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয়রা। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও মাঝিদের বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে পুরো খাইহাওর।
নৌকা বাইচ দেখতে খাইহাওরে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছর উদ্দিন ও ফারুক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।
জনপ্রিয় পোস্ট

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা স্বাধীনতা যুদ্ধের স্মৃতি

শান্তিগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দেখতে খাইহাওর পাড়ে হাজারো মানুষের ভিড়

আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬