০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিষাক্ত রং মিশ্রিত খাদ্য ও মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

আজ ‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শিল্পী রাণী মোদক’এর নেতৃত্বে, সুনামগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, জামালগঞ্জ থানা পুলিশ ও জামালগঞ্জ উপজেলা আনসার সদস্যরা অংশ নেন।

সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার টাকা এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যে বিষাক্ত রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শিল্পী রাণী মোদক বলেন, সাচনা বাজারের তিনটি বেকারিকে জরিমানা করা হয়েছে। তারা খাদ্যদ্রব্য তৈরিতে এমন রং ব্যবহার করছিল, যা ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সুমি বেকারিকে ১ লাখ, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ পণ্যে ২০২৫ সালের লেবেল এবং ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ পণ্যে ২০২৬ সালের লেবেল লাগিয়ে বিক্রির প্রমাণও পাওয়া গেছে। অর্থাৎ মেয়াদোত্তীর্ণ পণ্যকে মেয়াদ আছে বলে বিক্রি করা হচ্ছিল।

‎ইউএনও আরও বলেন, এসব কর্মকাণ্ড মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানার আওতায় আনা হয়েছে।

‎নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬